ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

ঢাবি ক্যাম্পাসে চক্কর দিল ড্রোন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় জমায়েতস্থলগুলোর ওপরে আকাশে ড্রোন চক্কর দিতে দেখা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টিএসসি, শহীদ মিনারসহ বিশেষ করে ছাত্রজমায়েত এলাকার আকাশে ড্রোন উড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট ড্রোন উড়তে দেখা গেছে।

তবে এসব ড্রোন কারা উড়িয়েছেন এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবির সঙ্গেও শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ। আহত হয়েছেন বেশ কয়েকজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

ঢাবি ক্যাম্পাসে চক্কর দিল ড্রোন

আপডেট সময় ১০:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪