সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়, নিয়ন্ত্রণ হারালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি। এরমাধ্যমে ২০১৮ সালের পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ গেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের হাতে। অন্যদিকে চার বছর পর নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। খবর বিবিসির।

গত ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেত হতো। সেটি পেয়েছে রিপাবলিকান পার্টি। এখন আরও দুই-একটি আসনে জয় পেতে পারে তারা। চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষেই জানা যাবে কোন দল কতগুলো আসন পেল। এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ২১১টি আসনে জয় পেয়েছে।

ধারণা করা হয়েছিল রিপাবলিকানরা বিপুল ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু তেমন কিছু হয়নি। যদিও ব্যবধান খুব বেশি না। কিন্তু আগামী দুই বছর বাইডেনের এজেন্ডাগুলো থামিয়ে দিতে পারবেন রিপাবলিকানরা।

এদিকে বাইডেনের দল প্রতিনিধি পরিষদে হেরে যাওয়ার মাধ্যমে আলোচিত সমালোচিত স্পিকার ন্যান্সি পেলোসির ক্ষমতার অবসান হলো। এখন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার হতে পারেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি এ পদের জন্য ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন।

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোয় এখন রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সেগুলো খতিয়ে দেখতে পারবেন। এরমধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খল প্রস্থানের বিষয়টি থাকতে পারে। তাছাড়া আইন প্রণয়নসহ পরিষদে নিজের ইচ্ছা অনুযায়ী অন্যান্য কাজ পরিচালনা করতে বেগ পেতে হবে বাইডেনকে।

এদিকে বাইডেনের দল নিম্নকক্ষে হেরে গেলেও সংসদের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের সংসদে আবারও বিভক্ত সরকার ফিরে এলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়, নিয়ন্ত্রণ হারালেন বাইডেন

আপডেট সময় ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২