ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল সিফাত

কক্সবাজারের ঈদগাঁওয়ে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছে সাংবাদিকপুত্র বোরহান উদ্দীন সিফাত। বৃহস্পতিবার সকালে রামু সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যায় সে।

বুধবার বিকালে না ফেরার দেশে চলে যান তার মা জেসমিন আকতার। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত; কিন্তু মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষা কেন্দ্রে যেতে রাজি হয় সে।

বোরহান উদ্দিন সিফাত ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সে ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক মৌলানা বদিউর রহমান হাশেমী বদরুর কনিষ্ঠ ছেলে।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সিফাতের মা জেসমিন আক্তার। বৃহস্পতিবার সকাল ১০টায় তার মায়ের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয় কিন্তু একই সময়ে রামু সরকারি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় মাকে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত না করেই তাকে ছুটতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে।

স্থানীয় শিয়াপাড়া কবরস্থানে মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

সাংবাদিকপত্নী জেসমিনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁওয়ের কর্মরত সাংবাদিকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল সিফাত

আপডেট সময় ১১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪