ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্তে রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান চক্র নওগাঁয় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ অনিয়মে সংকটগ্রস্ত পূবালী ব্যাংক ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেয়ার পরিকল্পনা বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এক মাস ধরে ক্যাম্প থেকে লাপাত্তা বিএসএফের দুই নারী কনস্টেবল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রশিক্ষণ একাডেমি গোয়ালিয়রের তেকনপুর থেকে নিখোঁজ হয়েছেন দুই নারী কনস্টেবল। প্রায় এক মাস পেরিয়ে গেলেও হদিস মেলেনি তাদের।

আকাঙ্ক্ষা নিখার এবং শাহানা খাতুন নামে এই দুই নারী কনস্টেবল ২০২১ সাল থেকে একাডেমিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন। দুইজনই গত মাসের ৬ জুন নিখোঁজ হন। সূত্রের মতে, তদন্তে তাদের ফোনে সন্দেহজনক কার্যকলাপ পেয়েছে নিরাপত্তা বাহিনী।
দুই কনস্টেবলের ফোন ট্র্যাক দেখতে পান মোবাইল ফোন দুটি নয়াদিল্লি, হাওড়া এবং বহরমপুরে ঘোরাঘুরি করছে।

তাই বিএসএফ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানের ফোন রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার চেষ্টা করছে। এছাড়া তদন্তে জানা গেছে, ওই দুই নারীকে সর্বশেষ বহরমপুরের বিকন হাসপাতালে দেখা যায় গত ৭ জুন।  কিন্তু এরপর থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই বিএসএফের কাছে।

হুট করে প্রশিক্ষণ একাডেমি থেকে দুই নারী সদস্য নিখোঁজ হয়ে নড়চড়ে বসেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।  এই ঘটনা উদ্বেগের পাশাপাশি স্বেচ্ছায় একাডেমি ত্যাগের কারণ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।  নেপথ্যে কি অন্য কোনও কারণ আছে এ নিয়ে সন্দেহের দানা বাঁধছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান চক্র

এক মাস ধরে ক্যাম্প থেকে লাপাত্তা বিএসএফের দুই নারী কনস্টেবল

আপডেট সময় ০১:২১:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪