ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান দুই দফা সময় বাড়িয়েও শেষ হয়নি হাসনাবাদ সেতুর নির্মাণকাজ, ভোগান্তিতে হাজারো মানুষ হাসনাবাদ–কদমতলি ব্রিজ: হাজারো মানুষের স্বপ্ন পূরণে মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি একটি খোলা চিঠি তালতলীতে ৬৯ গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ‘আজকের শিশুরাই আগামীর রাষ্ট্রনায়ক : হাফিজ ইব্রাহিম দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাটোরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

রায়পুরে ৩ দিন ধরে নিখোঁজ ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে যাওয়ার সময় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে নিখোঁজের তিনদিন পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে চরম উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার বামনি ইউপির কাফিলাতলী এলাকার মো. হারুনুর রশিদের ছেলে আবদুল্লাহ আল নাইম সিয়াম (১৩) ও রামগন্জের শ্যামগঞ্জ গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে মো. রিমন। তারা দু’জনই ও পানপাড়া উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় নিখোঁজ সিয়ামের বড় ভাই আবদুল্লাহ আল নোমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল সিয়াম স্কুলের উদ্দেশ্যে বের হয়। একই সময় শ্যামগঞ্জের নিজ বাড়ি থেকে অপর শিক্ষার্থী রিমন হোসেনও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

কিন্তু স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তাদের দুইজনইকে খুঁজতে থাকে পরিবার। পরে জানা যায়, বাড়ি থেকে বের হলেও ওই দুই শিক্ষার্থী স্কুলে যায়নি। ধারণা করা হচ্ছে, পথ থেকেই তারা নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের মামা মো. জামাল উদ্দিন জানান, ঘটনার তিনদিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। তারা কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও জানা যায়নি।

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তারা কীভাবে নিখোঁজ হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান

রায়পুরে ৩ দিন ধরে নিখোঁজ ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী

আপডেট সময় ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪