ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে দু’কোটি টাকার হেরোইনসহ আটক।

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দু’কোটি টাকা মূলের দু’কেজি হেরোইনসহ কবির নামে একজনকে আটক করেছে র‍্যাব-৫। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যচর রুবেলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কৃত হলেন একই এলাকার মনিরুল ইসলামের ছেলে মোঃ কবির (৩০)।

এ সময় তার কাছ থেকে দু’কেজি হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করে র‍্যাবের অভিযানিক দল। আজ বিকেলে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব। এসময় র‍্যাব অভিযানের বিষয়ে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যচর রুবেলপাড়া গ্রাম এলাকায় সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে একজন মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরবর্তীতে র‍্যাবের অভিযানিক দল উক্ত আসামীর বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে উক্ত আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা খড়ের স্তূপের নীচে মাটির দু’ফিট গভীরে পুতে রাখা দু’কেজি অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করতে সক্ষম হন।

গোয়েন্দাদল এটাও সনাক্ত করতে সক্ষম হয় যে, উক্ত আসামী পেশায় ট্রাক্টর চালাক এবং কৃষি কাজ করে। এ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। দীর্ঘদিন যাবত ট্রাক্টর চালানোর আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

চাঁপাইনবাবগঞ্জে দু’কোটি টাকার হেরোইনসহ আটক।

আপডেট সময় ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪