ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

উইমেন পোর্ট ডিভিশনে যে কোনো জেলা থেকে ভিকটিম এলে সেবা দেওয়া হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, কোন ভিকটিম যদি ঢাকার বাইরের জেলা থেকে এসে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে সেবা চায়, তাহলে তাকেও সেবা দেওয়া হবে। শুরু থেকেই বিভাগটি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এই বিভাগের কার্যক্রম শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্য স্থানের নারী ও শিশু ভিকটিমদের সহায়তায়ও কাজ করতে হবে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করবেন। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদেরকে সেবা প্রদান করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রিসার্স সেন্টার খুলতে হবে। ডিএমপির সাইবার ইউনিট, এনজিও ও থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মতবিনিময় শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে কর্মজীবী মহিলাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন ডিএমপি কমিশনার।

এরপর তেজগাঁও থানা ভবন পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সেবাপ্রত্যাশীরা যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পান সেই বিষয়ে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের দিকনিদের্শনা প্রদান করেন।

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার; তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম-সেবা-সহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

উইমেন পোর্ট ডিভিশনে যে কোনো জেলা থেকে ভিকটিম এলে সেবা দেওয়া হবে : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৫:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪