ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

বাস উলটে প্রাণ গেল বাইক আরোহীর, আহত ১০

গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় চাপা পড়ে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহণের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্রুতগতির বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। চালকের বেপরোয়া গতির কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, উলটে যাওয়া বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

বাস উলটে প্রাণ গেল বাইক আরোহীর, আহত ১০

আপডেট সময় ১২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪