ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালীন হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার মানুষ

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে চাঁদপুরের হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার স্থানীয় মানুষ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের’জিওসি’র দিকনির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এরই
ধারাবাহিকতায় বুধবার (৩ জুলাই) ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর সার্বিক
তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী, এফসিপিএস, সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান, এমসিপিএস,এফসিপিএস , মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি,ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজমসহ মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে
গঠিত ৭ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুঃই জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৭ শত জন নারী, ৩৫০ জন পুরুষ এবং ৪৫৩ শিশুসহ সর্বমোট ১৫৩৩ জন গরীব
ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এই অঞ্চলের গরীব ও দুঃস্থ
জনসাধারণের পাশে দাড়ানোসহ সার্বিক কল্যাণ এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে
বিশ্বাস করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালীন হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার মানুষ

আপডেট সময় ১২:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪