ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’ নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা, সিরাজগঞ্জে প্রভাষক সাময়িক বরখাস্ত ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩ ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার পটুয়াখালী সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি  সরকারি কর্মকর্তাদের নানামুখী প্রশিক্ষণ ও কারিগরী দক্ষতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা চেয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের পরিচালক প্রদীপ কুমার সরকার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাস্টমসের সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটে (ওভি-৪৯৭) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে তল্লাশি করা হয়। ওই সময় বিমানের একটি সিটের উপরে থাকা লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে স্কচটেপ খুলে ৩৮ পিস (প্রতি পিস ১০ তোলা) স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।

প্রদীপ কুমার জানান, জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। এসব স্বর্ণ ঢাকা কাস্টম হাউসে জমা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

আপডেট সময় ১১:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪