সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

এবার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছিল টুইটার। এরপর এ তালিকায় নাম লেখায় মেটা। ওই দুই সংবাদের রেশ না কাটতেই এবার গণছাঁটাই করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। গত কয়েক প্রান্তিতে মুনাফা না হওয়ায় এবং খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কর্পোরেট এবং প্রযুক্তিখাতের আনুমানিক ১০ হাজার কর্মীকে শিগগিরই ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠানটি। এটি হবে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা, যা অ্যামাজনের মোট কর্মশক্তির ১ শতাংশ। বিশ্বব্যাপী অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৬ লাখ।

সম্প্রতি একটি সংবাদসংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যামাজনের এমনকিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। তাই সেসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন।

গত সপ্তাহে টুইটার ইলন মাস্কের কাছে বিক্রি করার পর ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করে। ফেসবুকের মূল কোম্পানি মেটাও ১১ হাজার কর্মীকে বরখাস্ত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

এবার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আপডেট সময় ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২