ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগে নেতার বিরুদ্ধে লুটের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বহুজাতিক মোটরসাইকেল কোম্পানি টিভি এস অটো বাংলাদেশ লিমিটেড এর ওয়্যারহাউস কর্মচারীদের মারধোর করে নগদ টাকা ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোল্লা ওরফে মামুন মোল্লার বিরুদ্ধে। শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া ছালামত মোল্লা রোডে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমরান হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায় ব্যবসায়িক প্রয়োজনে মোটর সাইকেল সংরক্ষণের জন্য ২০১৫ সালে ওয়্যারহাউস নেয় অটো বাংলাদেশ লি:।

যার মেয়াদ শেষ চলতি বছরের ৩০ জুন। সেই কারণে গত ২৯ জুন ওয়্যার হাউজের যাবতীয় মালামাল হনান্তর করছিলেন প্রতিষ্ঠান কর্মীরা।

এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মামুন মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক ওয়্যারহাউসে ঢুকে ইনচার্জ খাইরুল কবির হোসেন ও ইলেকট্রিশিয়ান আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।

এক পর্যায়ে তাদেরকে এলোপাথারি মারধর করেন। পরে ওয়্যার হাউজ থেকে ত্রিশ লক্ষ টাকার যন্ত্রাংশ ও নগদ এক লক্ষ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ বিষয়ে অভিযুক্ত মামুন মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগে নেতার বিরুদ্ধে লুটের অভিযোগ

আপডেট সময় ১০:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪