ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ব্যক্তির দায় বাহিনী নেবে না – আইজিপি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইস্যুতে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে প্রক্রিয়ায় এর তদন্ত হচ্ছে সেভাবেই এটি শেষ হবে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বিষয়কেই আমরা খাটো করে দেখি না।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। বাহিনীতে অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষের দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।

পার্বত্য চট্টগ্রামে কুকিচিনের বিষয়ে আইজিপি বলেন, সেনাবাহিনীর সঙ্গে পুলিশ বাহিনী এক হয়ে কাজ করছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সকাল পৌনে ১১টায় এসে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় তিনি দফতরটীর মাঠে একটি বৃক্ষ রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যোগ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ব্যক্তির দায় বাহিনী নেবে না – আইজিপি

আপডেট সময় ০৭:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪