ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পটুয়াখালীতে এসএসসি-সমমান পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

মায়ের অভিযোগে ছেলে কারাগারে

কিশোরগঞ্জের কটিয়াদীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মো. মেরাজ মিয়াকে (২২) ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা।

মাদকাসক্ত মো. মেরাজ মিয়া কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডে হালুয়াপাড়া মহল্লার মো. ফরিদ মিয়ার ছেলে।

মাদকাসক্তের বাবা মো. ফরিদ মিয়া জানান, আমার ৪ ছেলে ও ২ মেয়ের মাঝে ৩য় ছেলে বখাটেদের সঙ্গে মিশে গাঁজা সেবন করে। গাঁজার টাকার জন্য প্রায়ই আমাকে ও তার মাকে মারধর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ও আমার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করি।

কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন জানান, বাবা-মায়ের অভিযোগের প্রেক্ষিতে মেরাজ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মেরাজ প্রায়ই মাদক সেবনের টাকার জন্য তার বাবা মাকে মারধর করত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা জানান, অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত মেরাজ মিয়াকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত জনপ্রতিনিধি ও জনগণের সামনে মাদক সেবন, বাবা ও মাকে মারধরের কথা স্বীকার করেন। আইন মোতাবেক তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ

মায়ের অভিযোগে ছেলে কারাগারে

আপডেট সময় ১২:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪