ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সুপারির বস্তায় মিলল জি-থ্রি রাইফেল

কক্সবাজার টেকনাফ পৌর শহরের স্টেশনের আল করম মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সুপারির বস্তায় একটি বিদেশি জি-থ্রি রাইফেল, ২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় মো. হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

হেলাল উদ্দিন রামু থানার গর্জনিয়া এলাকার পূর্ব জুমছড়ি ২নং ওয়ার্ডের মনির আহম্মদের ছেলে। উদ্ধার করা অস্ত্রটি জার্মানের তৈরি বলে জানা গেছে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল পৌরসভাস্থ ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট করে হেলাল উদ্দিনকে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর জন মহেশখালী থানার ধলঘাটা পণ্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে মুহাম্মদ জুয়েল রানা (৩৫) পালিয়ে যায়। পরে হেলালের কাছ থেকে ভেজা সুপারির বস্তায় বিশেষ কায়দায় লুকানো সিলিং যুক্ত প্লাস্টিকের বাটসহ একটি জি-থ্রি রাইফেল, ২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা টেকনাফ থানা এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচা ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করে কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

সুপারির বস্তায় মিলল জি-থ্রি রাইফেল

আপডেট সময় ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪