ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পটুয়াখালীতে এসএসসি-সমমান পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

হত্যা মামলায় বীরমুক্তিযোদ্ধা ও তার স্ত্রী-সন্তানসহ ৭ জনের যাবজ্জীবন

পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর জসিম খান (২৭) হত্যার দায়ে বীরমুক্তিযোদ্ধা ও তার স্ত্রী-সন্তানসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িত না থাকায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে দেলোয়ার শেখ (৪৮), একই গ্রামের হাশেম শেখের ছেলে আবুল শেখ (৫৮), মোজাম মল্লিকের ছেলে বাবুল মল্লিক (৪৯), আফসার আলী শেখের ছেলে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক শেখ (৭১), তার স্ত্রী ফাতেমা বেগম (৫৮), ছেলে রাজু শেখ (৩১) এবং বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার উমাঝুড়ি গ্রামের রসুল শেখের ছেলে জাফর শেখ (৫৮)।

খালাসপ্রাপ্তরা হলেন- হাফেজ জহুরুল ইসলাম শেখ, হাজেরা বেগম, ইমারত খান, রাবেয়া বেগম, বাবু মীর, আব্দুর রব শেখ, জাফর শেখ। এ ছাড়া হত্যা মামলা চলাকালীন মামলার আসামি হাতেম আলী শেখ ও রাজ্জাক মল্লিকের মৃত্যু হয়।

মামলা সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২০১১ সালের ২৫ এপ্রিল সকালে মামলার বাদী রাজু খান ও তার ছোট ভাই জসিম খান বুইচাকাঠীর নিজ বাড়ি থেকে বের হলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসিমকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ঘরে আটকে রাখে। এ সময় বাদী রাজু খানকে তারা পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ এসে আহত জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় সরকারি পক্ষের এপিপি জহুরুল ইসলাম বলেন, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ১৯ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর মধ্যে ৭ জনের যাবজ্জীবন, ১০ জনের খালাস ও ২ জনের মৃত্যু হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী কাজী ইলিয়াস হোসেন বলেন, রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ

হত্যা মামলায় বীরমুক্তিযোদ্ধা ও তার স্ত্রী-সন্তানসহ ৭ জনের যাবজ্জীবন

আপডেট সময় ১১:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪