ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বিমানবন্দরে ৫৫ কেজি সোনা চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ আগস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৭ আগস্ট।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই তারিখ ধার্য করেন। আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাফফর হোসেন গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত বছর ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় সোনা চুরির ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার যার ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ে জব্দ করা ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭.৪৯ কেজি মিলিয়ে মোট ৫৫ কেজি সোনা আলমারির লকার ভেঙে চুরি হয়। গত ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কে বা কারা এই সোনার বার ও স্বর্ণালংকার গোডাউনের স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি।

সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার ও অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এখন পর্যন্ত মামলাটিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহি মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

বিমানবন্দরে ৫৫ কেজি সোনা চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ আগস্ট

আপডেট সময় ১২:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪