ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বাকৃবিতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় সাত কেজি গাঁজাসহ শিউলি নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। শিউলি কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার বাসিন্দা।

বাকৃবির জোন-১-এর দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপরতায় সন্ধ্যা ৬টায় নদের পাড় থেকে স্যুটকেসসহ একজন নারীকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত এসআই আজিজুর রহমান। পরে কোতোয়ালি থানা থেকে পুলিশ আসলে স্যুটকেস খুললে ৪টি বড় গাঁজার প্যাকেট পাওয়া যায়। ৪টি প্যাকেটে আনুমানিক ৬-৭ কেজি গাঁজা ছিল বলে জানান নিরাপত্তা কর্মকর্তা। পরে ওই নারীকে পুলিশে দেওয়া হয়।

প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিদর্শন করি। এ পরিদর্শনে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, প্রয়োজনে তাদের সার্চও করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত টহল চলে। বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

বাকৃবিতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট সময় ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪