ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সাদাপাথর দেখে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা ও শিশুসন্তানের। রোববার বিকাল সোয়া ৪টা দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার শিশুসন্তান আব্দুল্লাহ (৭)।

যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, নরসিংদী থেকে ভোলাগঞ্জ সাদাপাথরে স্ত্রী-সন্তানসহ ভ্রমণে আসেন দেলোয়ার হোসেন। সঙ্গে ছিল তার বন্ধু মনিরুজ্জামান ও তার স্ত্রী-সন্তান এবং ভাগিনা। ভ্রমণ শেষে সিএনজি দিয়ে ফেরার পথে রোববার বিকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে সিএনজি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের স্ত্রী স্মৃতি ও শিশুসন্তান আব্দুল্লাহ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন দেলোয়ার ও সিএনজি চালক। সিএনজির অন্য যাত্রীরাও আহত হয়েছেন, তবে গুরুতর নয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত মা ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং সিএনজি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

সাদাপাথর দেখে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

আপডেট সময় ১২:৩২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪