ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

আম্বানি পুত্রের বিয়ের কার্ডে এলাহিকাণ্ড!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের কার্ডে রূপার মন্দির, সোনার দেবতা দিয়ে অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। বিয়ের অভিনব নিমন্ত্রণ কার্ডে এলাহিকাণ্ড দেখে অবাক বনে গেছেন নেটিজেনরা।

অনন্ত আম্বানি বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে। ছোটবেলা থেকেই তারা একে অন্যকে চেনেন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একে অন্যের প্রতি দুর্বল হতে শুরু করেন। ভালোবাসার সম্পর্ককে বিয়েতে রূপ দিতে দুই পরিবারেরই সম্মতি ছিল। আগামী ১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নতুন এ জুটি।

তাই কাশী বিশ্বনাথ মন্দিরে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র দেবতা মহাদেবকে উৎসর্গ করেন মুকেশপত্নী নীতা আম্বানী। প্রথম সে বিয়ের কার্ডে লাল ও সোনালি রঙের প্রাধান্য ছিল। সনাতন ধর্মের আদর্শ জুটি শিব-পার্বতীর ছবিও ছিল।

দেবতা মহাদেবকে বিয়ের সে কার্ড উৎসর্গ করার পরই শুরু হয়ে গেছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা। এরইমধ্যে অনেককেই বিয়ের কার্ড বিলি করেছে আম্বানি পরিবার। আর এরপরই নেট দুনিয়ায় ভাইরাল হয় বিয়ের কার্ডের সে ভিডিও। যে ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

কী আছে বিয়ের সেই কার্ডে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের কার্ড হিসেবে একটি ছোট আকারের লাল রঙের আলমারি উপহার দিয়েছে আম্বানি পরিবার। সে আলমারি খোলার সঙ্গে সঙ্গেই সাথেই একটি রূপার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। আর সে রূপার মন্দিরে চারপাশে আছে চারটি সোনার মূর্তি।

সঙ্গে আছে ৫ পৃষ্ঠার একটি অ্যালবাম বই। যেখানে এক পাশে দেবদেবীর ছবি ও অন্যপাশে বিয়ের নিমন্ত্রণপত্র লেখা আছে। গয়নার বাক্সের মতো একটি বড় বাক্সও ছিল সে আলমারিতে। যেখানে ‘ওম’ লেখা একটি মসলিনের রুমাল ছিল। সঙ্গে ছিল সোনা-রূপার দেবদেবীর মূর্তি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

আম্বানি পুত্রের বিয়ের কার্ডে এলাহিকাণ্ড!

আপডেট সময় ০৮:১০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪