ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সংবাদ সম্মেলন লামায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

মহাসড়কে বাস উলটে নিহত ১, যান চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে এক যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ।

ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে গেছে। খবর পেয়ে আমরা ছুটে আসছি। উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে।

জানা গেছে, শনিবার সকাল ৯টার সময় চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টার লাইন পরিবহণের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উলটে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। এখনো বাসের উদ্ধার কাজ চলছে। বাসের নিচে হয়তো আরও যাত্রী আটকে থাকতে পারেন।

খোকন চন্দ্র ঘোষ আরও জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সংবাদ সম্মেলন

মহাসড়কে বাস উলটে নিহত ১, যান চলাচল বন্ধ

আপডেট সময় ১১:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪