ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ মাস কারাবন্দি, জামিন চাইলেন তৌফিক-ই ইলাহী আম্বার গ্রুপের মালিক শওকত আজিজ রাসেল, লন্ডনে সম্পদের ‘সাম্রাজ্য’, দেশে ঋণের বোঝা মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি ফরিদপুরে কুমার নদের উপর ব্রীজটি হয়েছে মরণ ফাঁদ ‘নেই কারো নজরধারী, কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরে লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান একের পর এক হত্যাচেষ্টা: যেভাবে রক্ষা পেয়েছেন ট্রাম্প

মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে জনি আকতার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজ কর্ণিবাড়ি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন এ তথ্য দিয়েছেন।

স্বজনরা জানান, গৃহবধূ জনি আকতার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজ কর্ণিবাড়ি গ্রামের হান্নান প্রামানিকের স্ত্রী। তিনি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে মাঠে বেঁধে রেখে আসেন। শুক্রবার জুমার নামাজের পর মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা ২টার দিকে তিনি মাঠে ছাগল আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে জনি আকতার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার সময় পথিমধ্যে জনি আকতারের মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাস কারাবন্দি, জামিন চাইলেন তৌফিক-ই ইলাহী

মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১১:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪