ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ মাস কারাবন্দি, জামিন চাইলেন তৌফিক-ই ইলাহী আম্বার গ্রুপের মালিক শওকত আজিজ রাসেল, লন্ডনে সম্পদের ‘সাম্রাজ্য’, দেশে ঋণের বোঝা মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি ফরিদপুরে কুমার নদের উপর ব্রীজটি হয়েছে মরণ ফাঁদ ‘নেই কারো নজরধারী, কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরে লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান একের পর এক হত্যাচেষ্টা: যেভাবে রক্ষা পেয়েছেন ট্রাম্প

পদ্মাসেতুর দক্ষিণ এলাকায় অবৈধ পলিথিন জব্দের পর ধ্বংস, অবশিষ্টাংশ হস্তান্তর

শরীয়তপুরের জাজিরা পদ্মাসেতু এলাকায় সাড়ে চারশত কেজি অবৈধ পলিথিন জব্দের পর আদালতের নির্দেশে তা আংশিক ধ্বংস করে জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) পদ্মা সেতু দক্ষিণ থানায় জাজিরা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)(অতিরিক্ত দায়িত্ব) সাদিয়া ইসলাম লুনা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল নোমান ও এঘটনার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর জসিম উদ্দিনের উপস্থিতিতে পলিথিনগুলো আংশিক ধ্বংস করে ব্যবহারের অনুপযোগী করা হয়।

পরবর্তীতে তা বৈধভাবে পুনর্ব্যবহারের জন্য নিলামের উদ্দেশ্যে জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৭ এপ্রিল ভোর চারটার দিকে অবৈধ পলিথিন সরবরাহকারী ট্রাকটি আটক করে পুলিশ। এসময় ৯টি বস্তায় মোট ৪৫০ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় ও বাণিজ্যিক উদ্দেশ্যে নিষিদ্ধ পণ্য পরিবহনের দায়ে টাটা কোম্পানির টাঙ্গাইল ট-১১-০২১১ নম্বরের আটক ট্রাকটি জব্দ করা হয়।

শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল নোমান আমাদের মাতৃভূমিকে বলেন, “পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ অবৈধ পলিথিনগুলো জব্দের পর যেহেতু তা পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। কারন তাতে পরিবেশের ক্ষতি হবে তাই আদালতের নির্দেশে তা আংশিক ধ্বংস করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো আমরা রিসাইকেলিংয়ের জন্য পরবর্তীতে নিলামে তুলবো।”

জাজিরা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)(অতিরিক্ত দায়িত্ব) সাদিয়া ইসলাম লুনা আমাদের মাতৃভূমিকে বলেন, “পুলিশ অবৈধ পলিথিন আটকের পর আদালতের নির্দেশে পলিথিনগুলো আংশিক ধ্বংসের পর অবশিষ্টাংশ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাস কারাবন্দি, জামিন চাইলেন তৌফিক-ই ইলাহী

পদ্মাসেতুর দক্ষিণ এলাকায় অবৈধ পলিথিন জব্দের পর ধ্বংস, অবশিষ্টাংশ হস্তান্তর

আপডেট সময় ১০:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪