ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর সেতু ভবনে এ সাক্ষাতে নতুন সরকারের গত ছয় মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

বৈঠককালে উভয়পক্ষ যে কোনো দেশে টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল, যেটি সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই।

এদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ১২:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪