ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ১৭ বছর ধরে বাডাসের মহাসচিব সাইফ উদ্দিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ ভুয়া ডি-নোট বিতর্কে বহাল রুহুল আমিন, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরে মাহফুজ মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ পদ্মা লাইফে একের পর এক অনিয়মের অভিযোগ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ আওয়ামী দোসর ইউসুফের ইশারায় চলছে মুদ্রণ অধিদপ্তর ধোপাখলা সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ৪টি গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ জব্দ করল ৫৩ বিজিবি

কালিয়াকৈরে ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়ানগর এলাকায় বৃহস্পতিবার বিকালে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনটির ইঞ্জিন বিকল হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

জানা যায়, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি নয়ানগর এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়। এতে বিকাল ৫টা থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে ইঞ্জিন বিকল হওয়ায় জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন থেমে রয়েছে। এতে বিপাকে পড়েছে যাত্রীরা।

স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, রিলিফ ট্রেনে নতুন ইঞ্জিন গেলে ট্রেন চলাচল শুরু হবে। কয়েকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

কালিয়াকৈরে ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ১১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪