সংবাদ শিরোনাম ::
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ক্রিকেটে ভারতেরই দাদাগিরি চলে: ক্রিস গেইল

টি-টোয়েন্টির ফেরিওয়ালার দেশে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার অন্যতম প্রচারমুখ হচ্ছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ক্রিকেটবিশ্বে ভারতেরই দাদাগিরি চলে।

তিনি বলেন, ক্রিকেটে মাঠের বাইরে যে ভারতের দাদাগিরি চলে, সেটি তিনি মানেন। কেউ ভারতের ওপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কার আছে? কারও নেই।

ক্রিকেটবিশ্বে ভারতের দাদাগিরি নিয়ে বিশ্বকাপের মঞ্চেই গেইল এ কথা জানিয়েছেন। দেশের ক্রিকেটের বদলে আইপিএলকে গুরুত্ব দেওয়া উচিত বলেও জানান ক্রিস গেইল। বলেন, যখন আইপিএল চলে, তখন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখা উচিত।

তিনি আরও বলেন, আইপিএল এমন সময় হওয়া উচিত, যখন অন্য কোনো দেশের খেলা থাকে না, তখন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া আইপিএল থেকে ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বেশিরভাগ ইংরেজ ক্রিকেটার চলে গিয়েছিলেন। খেলা ছিল বাংলাদেশেরও।

গেইল বলেন, ’বিশ্বকাপের সময় শুধু সেটাই যেন হয়, অন্য কোনো খেলা না হয়। আইপিএলের সময়ও সেটা হওয়া উচিত।

তিনি বলেন, আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তা হলে আন্তর্জাতিক ক্রিকেট থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পেয়ে যায়।

গেইল বলেন, ‘আইপিএল যখন চলছে, তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য চলে যাচ্ছেন ক্রিকেটাররা। এটি ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক নয়। এর ফলে লাভ হচ্ছে ভারতেরই। ওদের ক্রিকেটাররাই পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এটা অবশ্য ঠিক নয়।

এর আগে ক্রিস গেইল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংসে খেলেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

ক্রিকেটে ভারতেরই দাদাগিরি চলে: ক্রিস গেইল

আপডেট সময় ১২:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪