ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা অর্থপাচার, সম্পদ আত্মসাৎ ও কর অনিয়মের অভিযোগ, জুলফিকার রহমানকে ঘিরে নিরপেক্ষ তদন্তের দাবি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ১৭ বছর ধরে বাডাসের মহাসচিব সাইফ উদ্দিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ ভুয়া ডি-নোট বিতর্কে বহাল রুহুল আমিন, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরে মাহফুজ মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ

রমনা বিভাগের দায়িত্ব নিলেন নতুন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম

জনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার অভিপ্রায়ে রমনা বিভাগের দায়িত্ব নিলেন নতুন উপ-পুলিশ কমিশনার হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিপিএম-সেবা।

বুধবার (২৬ জুন ২০২৪ খ্রি.) সার্কুলার রোডের উপ-পুলিশ কমিশনার (রমনা) এর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম-সেবা এর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গত রোববার (২৩ জুন ২০২৪ খ্রি.) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

মোহাম্মদ আশরাফুল ইসলাম সহকারী পুলিশ সুপার হিসেবে ২৭ তম বিসিএস(পুলিশ) এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সার্কেল এএসপি হিসেবে প্রথমে বগুড়া ও মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে পদোন্নতিসূত্রে ডিএমপির রমনা ও গুলশান বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন এবং সর্বশেষ গোয়েন্দা-তেজগাঁও বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আশরাফুল ইসলাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন অর রশিদ এবং মাতা মোসা: রুবিয়া বেগম।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পুলিশ বিভাগে সততা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য তিনি বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম-সেবা এবং আইজিপি ব্যাজ প্রাপ্ত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা

রমনা বিভাগের দায়িত্ব নিলেন নতুন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম

আপডেট সময় ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪