ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা অর্থপাচার, সম্পদ আত্মসাৎ ও কর অনিয়মের অভিযোগ, জুলফিকার রহমানকে ঘিরে নিরপেক্ষ তদন্তের দাবি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ১৭ বছর ধরে বাডাসের মহাসচিব সাইফ উদ্দিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ ভুয়া ডি-নোট বিতর্কে বহাল রুহুল আমিন, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরে মাহফুজ মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ

লেবাননের বিষয়ে ইসরাইলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে।

বুধবার (২৬ জুন) তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

এরদোগান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরাইল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরাইলকে সমর্থন দিচ্ছে।

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন, তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতীম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।

তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

তিনি যোগ করেছেন, ইসলামি বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দি হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা

লেবাননের বিষয়ে ইসরাইলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান

আপডেট সময় ১০:২০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪