ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ  গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

বেলারুশ নাগরিকের যাবজ্জীবন সাজা দিলেন পাবনার আদালত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত সেভেৎস ভ্লালাদিমির (৪২) নামে কাজাকিস্তান নাগরিককে হত্যা মামলার রায়ে বেলারুশের মাতাভিয়েভ ভ্লাদিমিরকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডি।

বুধবার বিকালে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাতাভিয়েভ ভ­াদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ট্রেস্ট রোসেমের কর্মকর্তা। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ২৬ মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ প্রকল্পের নতুনহাট গ্রিনসিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে সেভেৎস ভ­লাদিমিরের রক্তাক্ত লাশ এবং তার ভাইকে রক্তাক্ত উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিকিমত কোম্পানির পরিচালক ভেদোরোভ ইউরি।

তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে ৩ বেলারুশ নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। শুনানি শেষে বুধবার এই রায় ঘোষণা করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মুকুল বিশ্বাস ও হেদায়েত উল ইসলাম। দোভাষী হিসাবে বাদীর পক্ষে এসএম আরিফ আলম এবং আসামির পক্ষে কেএম মুরাদুজ্জামান সহযোগিতা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেলারুশ নাগরিকের যাবজ্জীবন সাজা দিলেন পাবনার আদালত

আপডেট সময় ১১:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪