ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

কিশোরগঞ্জে বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক

হাওড়ের উত্তাল জলরাশি সাঁতরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর হোসেন (৩০) নামে এক যুবক। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হয় কিশোরগঞ্জের তিন হাওড় উপজেলার বিদ্যুৎ সরবরাহ। এমন অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা দেখতে হাওড় পাড়ে ভিড় করে নানা বয়সি নারী-পুরুষ।

ঘটনাটি ভাইরাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে টাওয়ার চূড়া থেকে যুবককে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বুধবার সকাল সাড়ে ৯টায় ইটনার এলেংজুরী গ্রামের হাওড়ে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মনজিল মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া এ যুবক মানসিক ভারসাম্যহীন।

জানা গেছে, সবার অজান্তে পানি সাঁতরে বাড়ির সামনের হাওড়ের ওই বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর। এমন ঘটনা দেখে এলাকাবাসী কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার অভিযানে নামেন।

মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক কামাল হোসেন বলেন, এ ঘটনায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টি লাইনে বিদ্যুৎ সরবরাহ ২ ঘণ্টা বন্ধ ছিল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ও ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, উদ্ধারের পর ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

কিশোরগঞ্জে বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক

আপডেট সময় ০৯:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪