ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে চ্যাম্পিয়ন ডিএমপি

বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ সকল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৪ জুন ২০২৪ খ্রি.) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় এ সকল খেলার চূড়ান্ত প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের সভাপতি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, আজকে যে চারটি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এ চারটি খেলা গ্রামেগঞ্জে অপরিচিত। কিন্তু ক্রিকেটের মতোও একদিন এ খেলা জনপ্রিয়তা পাবে। এ খেলা চারটি অপরিচিত হলেও মেয়েরাও এখানে অংশগ্রহণ করেছে এটাও অনেক ভালোলাগার বিষয়। খেলাধুলার সাথে আমরা যত বেশি সম্পৃক্ত থাকবো, অপরাধ থেকে তত বেশি দূরে থাকবো। এজন্য বর্তমান সরকার বিভিন্নভাবে খেলাধুলাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, খেলাধুলায় কেউ বিজয়ী হবে, কেউ বিজিত এটাই নিয়ম। এখানে মন খারাপের কোন কারণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলাধুলায় একটা অন্তরঙ্গ হৃদ্যতামূলক সম্পর্ক তৈরি হয়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ । বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবল খেলোয়াড়রা এশিয়া গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করছে এবং সাফল্য দেখাচ্ছে। তিনি এ ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করেন। তিনি নতুন এ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের আয়োজনে গত শনিবার (২২ জুন ২০২৪ খ্রি.) থেকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ খেলা শুরু হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের ১৩টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর আজ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো এ প্রতিযোগিতার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে চ্যাম্পিয়ন ডিএমপি

আপডেট সময় ০৩:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪