ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

আজ যেসব এলাকায় বন্ধ আছে ব্যাংক

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন ও বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা এবং সব আর্থিক প্রতিষ্ঠান, শাখা ও বুথ বন্ধ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) পৃথক বিজ্ঞপ্তিতে বুধবার বন্ধ রাখার বিষয়টি জানায়।

ডিওএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া ১৯ জুনের প্রজ্ঞাপন মোতাবেক ২৬ জুন নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যার কারণে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অপরদিকে ডিএফআইএমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষ্যে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগে মধ্যরাত অর্থাৎ ২৫ জুন দিবাগত মধ্যরাত ১২টা হতে ২৬ জুন দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

আজ যেসব এলাকায় বন্ধ আছে ব্যাংক

আপডেট সময় ১১:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪