ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব

সিলেটে পরিবহণ ধর্মঘট স্থগিত

সিলেটে আজ থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে সিলেট বিভাগে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছিল সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে সোমবার সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সঙ্গে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতাদের বৈঠক হয়। এতে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি বিবেচনায় ২৫ জুন থেকে পূর্বঘোষিত পরিবহণ শ্রমিক কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

এর আগে বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

দাবি-দাওয়ার মধ্যে ছিল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলার আসামি গাড়িচালক সাহেদ আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া, বিআরটিএ’র কার্যালয়গুলোকে লাইসেন্সসহ পরিষেবা প্রদানকারী কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করা, রেকারের নামে পুলিশ ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, প্রত্যেক জেলার পাম্পগুলো থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা, সড়ক ও জনপথের অব্যবহৃত খালি জায়গাগুলো অস্থায়ীভাবে গাড়ি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার অনুমতি প্রদান।

২৫ জুনের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ২৬ জুন সকাল থেকে বিভাগজুড়ে পরিবহণ শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী

সিলেটে পরিবহণ ধর্মঘট স্থগিত

আপডেট সময় ১২:২৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪