ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব

নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা

রাজবাড়ীতে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা বেগম (৪০)। সোমবার দিবাগত রাত ১১টার দিকে পাংশা শহরের আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন এই নারী।

চিকিৎসক জানিয়েছেন তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

ছকিনা বেগম রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের কৃষক মো. বিল্লাল খানের স্ত্রী। এ দম্পতির আগে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্বামী বিল্লাল খান জানান, তার স্ত্রী সোমবার রাত ১০টার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাত ১১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়।

তিনি বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হওয়ায় আমি খুবই আনন্দিত। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি।

এ বিষয়ে পাংশা আধুনিক ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ডা. আকতিনা হানি সুমনা বলেন, নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী

নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা

আপডেট সময় ১১:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪