ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

পদ্মা সেতুতে ২ বছরে ১৬৪৮ কোটি টাকা টোল আদায়

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতু দিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকার বেশি।

মঙ্গলবার দুপুরে সেতু ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে যোগদান করেন।

ওবায়দুল কাদের বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর সুফল আমরা ভোগ করছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। ২৭ জুন সপ্তম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, এই দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। ২ বছর আগে পদ্মা নদীর উপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এ পদ্মা সেতু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত

পদ্মা সেতুতে ২ বছরে ১৬৪৮ কোটি টাকা টোল আদায়

আপডেট সময় ১০:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪