বগুড়ায় সান্তাহার – বোনারপাড়া রেল পথের সুখানপুকুর নামক স্থানে একই সময়ে একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল এবং অপর একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শত শত ট্রেন যাত্রী বিড়ম্বনার শিকার হয়েছে। ২৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর এবং গাবতলি-সুখানপুকুর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে । পরে রেল কতৃপক্ষ বিকল্প ইঞ্জিন দিয়ে ‘পদ্মরাগ কমিউটার’ নামে লালমনিরহাটগামী মেইল ট্রেনটি দেড় ঘণ্টা পর উদ্ধার করে। পরে পদ্মরাগ কমিউটার গন্তব্যের দিকে ছেড়ে গেলেও লাইনচ্যুত ‘কলেজ ট্রেনটি’ দুপুর ২ টায় উদ্ধার করা হয়েছে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বগুড়ায় রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানিয়েছেন, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়া জেলার সান্তাহারগামী কলেজ ট্রেন নামে ৪৯২ নম্বর লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর স্টেশনে দিত্বীয় লাইনে প্রবেশের পর পরই লাইনচ্যুত হয়। প্রায় একই সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি গাবতলী স্টেশন থেকে সুখানপুকুরের দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর সুখানুকুর স্টেশনে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেনটিকে আগের গাবতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সান্তাহার থেকে ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে পদ্মরাগ ট্রেনটিকে লালমনিরহাটে পাঠানো হয়। পরে দুপুর ২ টায় সান্তাহার থেকে উদ্ধারকারী ট্রেন এসে কলেজ ট্রেনকে উদ্ধার করে।
বগুড়ায় রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুই ট্রেনকেই উদ্ধার করেছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বগুড়া দুই ট্রেনের লাইন চ্যুত। যাত্রীরা বিড়ম্বনায়।
-
সুব্রত ঘোষ, বগুড়াঃ - আপডেট সময় ০৬:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- ৭২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























