ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

গোয়াইনঘাটে বন্যার্ত ২৫০ জন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে উদ্যমী ছাত্র সংঘ

সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দি ২৫০ জন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ। সোমবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার পূর্ব ডৌবাড়ী ইউনিয়নের হাওরাঞ্চলে বসবাসরত বন্যার্ত মানুষদের মাঝে এই সহায়তা দেওয়া হয়।

ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সাবান, চিড়া, গুড়, মোমবাতি ও শিশু খাদ্য বিতরণ করে।

গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের সভাপতি তানজিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নোমান আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মারজানুল আযহার জুনেদ, শিক্ষানবিশ আইনজীবী ও সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এ ব্যাপারে গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের সভাপতি তানজিল হোসেন বলেন, আমরা অতীতের মতো এবারের বন্যায়ও বন্যার্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদেরকে আকবেট ও উপজেলা প্রশাসন সাপোর্ট দিয়েছেন। যার জন্য হাওরাঞ্চলের এসব অসহায় মানুষদেরকে আমরা সামর্থ্যের আলোকে সামান্য কিছু উপহার দিতে পেরেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত

গোয়াইনঘাটে বন্যার্ত ২৫০ জন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে উদ্যমী ছাত্র সংঘ

আপডেট সময় ০৭:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪