ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

ট্রাকচাপায় ব্যবসায়ীসহ নিহত ২

গৌরনদীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার দক্ষিণ সাকোকাঠি গ্রামের মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে মাছ ব্যবসায়ী বরুণ চন্দ্র দাস (৬০) ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত সিরাজউদ্দিন প্যাদার ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৩)।

গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, বরুণ মাছ কেনার জন্য ভ্যানযোগে মাহিলাড়া মাছ বাজারের দিকে রওনা দেন। ভ্যানটি বাটাজোর বাইচখোলা এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মালবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বরুণ ও আয়নাল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। পরে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে বলে জানান ওই পুলিশ কর্তকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ট্রাকচাপায় ব্যবসায়ীসহ নিহত ২

আপডেট সময় ১১:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪