ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

নির্বাচনে খারাপ ফলাফলের জন্য ট্রাম্পকে দুষছেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে হারিয়ে সংসদের উচ্চকক্ষ সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। সিনেট নির্বাচনে রিপাবলিকান পার্টি সাফল্য না পাওয়ায় এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন তার নিজ দলের সদস্যরা। খবর বিবিসির।  

এছাড়া নির্বাচনে ব্যর্থতার দায় রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককোনের ওপর চাপাচ্ছেন তারা। দলের ভেতরই এ নিয়ে সমালোচনা চলছে। এরমধ্যে হোয়াইট হাউজের পক্ষ থেকে শক্তিশালী ইঙ্গিত দেওয়া হয়েছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিনেটে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত হলেও এখনো  সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এগিয়ে থাকলেও ভোট গণনার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।

রোববার ম্যারিল্যান্ডের রিপাবলিকান গভর্নর ল্যারি হোগান সিনেটে পরাজয়ের জন্য ট্রাম্পকে দোষারোপ করে সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘টানা তৃতীয়বার ট্রাম্প আমাদের নির্বাচনে ডুবিয়েছে। তিনি বলেছিলেন জিততে জিততে তিনি ক্লান্ত হয়ে যাবেন। এখন আমি হারতে হারতে ক্লান্ত।’

এদিকে মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাওয়ায় দলে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং আগামী নির্বাচনে তার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও বেড়েছে। হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা অনিতা দুন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ‘অনেক বড়’ প্রভাব রয়েছে। এখন বাইডেন বিশ্বাস করছেন দলের যে এজেন্ডা আছে সেগুলো পূরণ করতে তিনিই উপযুক্ত ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউজের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, যদি পরবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে বাইডেন ২০২০ সালের নির্বাচনের মতোই সাফল্য পাবেন। জানা গেছে, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেবেন।

তার এ ঘোষণা নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যারা ট্রাম্পের বিরোধিতা করছেন তাদের মিচ ম্যাককোনের মতো ট্রাম্পপন্থি রিপাবলিকানরা একহাত নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

নির্বাচনে খারাপ ফলাফলের জন্য ট্রাম্পকে দুষছেন রিপাবলিকানরা

আপডেট সময় ১১:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২