ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ শুক্রবার বলেছেন, সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে আনতে পারে, তবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামান্ত লাল সেন। পিটিয়ে মারা নয়, রাসেলস ভাইপার ‘জীবিত’ ধরলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন, এ আশায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক। শুধু তাই নয়, সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে।

শনিবার রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন। রেজাউল জানান, দুই দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকালে মাছ ধরতে গিয়ে এ সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান, স্থানীয়দের কাছে জেনেছেন, জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন। এ কারণেই মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক

আপডেট সময় ১২:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪