সংবাদ শিরোনাম ::
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

তুরস্কের মেসি’ ভেঙে দিলেন রোনালদোর রেকর্ড

তুর্কি ফুটবলের নতুন নক্ষত্র আর্দা গুলার। ১৯ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছেন। তার পায়ের কারিকুরিতে মুগ্ধ হয়ে অনেকেই তাকে ‘তুরস্কের মেসি’ বলে থাকেন।

গত মঙ্গলবার রাতে ইউরোতে জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। ম্যাচের দলের হয়ে দ্বিতীয় গোলটি করে ‘অদ্বিতীয়’ হয়ে উঠেছেন এই ফুটবলার।

ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তি এতদিন ছিল পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ২০০৪ সালে নিজের অভিষেক ইউরোতে ১৯ বছর ১২৮ দিন বয়সে গোল করেছিলেন রোনালদো।

দুই দশক আগে গড়া তার সে কীর্তি ইউরো অভিষেকে ভেঙে দিয়েছেন গুলার। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে জর্জিয়ার বিউপক্ষে যখন তুরস্ক ১-১ সমতায়, ঠিক তখনই প্রায় ২৫ গজ দূর থেকে রকেট গতির এক শট নেন ১৯ বছর ১১৪ দিন বয়সি এই তুর্কি বিস্ময়বালক।

চোখধাঁধানো এই গোলের মাধ্যমেই রোনালদোর কীর্তি নিজের করে নেন গুলার। বনে যান ইউরোপের সর্বোচ্চ ফুটবল মহাযজ্ঞের সর্বকনিষ্ঠ গোলদাতা।

গুলারের সে গলে ম্যাচে এগিয়ে যায় তুরস্ক। শেষ দিকে আরও একবার জর্জিয়ার রক্ষণে চিড় ধরিয়ে ৩-১ ব্যবধানে জয় পায় তুরস্ক।

ওই গোলের মাধ্যম তৃতীয় টিনএজার হিসেবে ইউরো অভিষেকেই গোল পেলেন গুলার। রোনালদো এবং গুলারের আগে ১৯৬৪ সালে স্পেনের বিপক্ষে হাঙ্গেরির হয়ে গোল করেছিলেন ফেরেঙ্ক বেনে।

জর্জিয়ার বিপক্ষে জয় এবং অনন্য সেই কীর্তি গড়ার পর গুলার বলেন, ‘আমি রোমাঞ্চিত, কেমন অনুভব করছি, তা বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। আমি সবসময় এমন গোলের স্বপ্ন দেখেছি। যে অসাধারণ ভালোবাসা আমি পাচ্ছি, তার প্রতিদান দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

তুরস্কের মেসি’ ভেঙে দিলেন রোনালদোর রেকর্ড

আপডেট সময় ০৯:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪