সংবাদ শিরোনাম ::
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

শেবাগকে চেনেন না সাকিব!

সাকিব আল হাসান না কি বীরেন্দ্র শেবাগকে চেনেন না— এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ জেতানোর পর এ সমালোচনার মুখে পড়েন সাকিব।

আনন্দবাজার সূত্র জানায়, সাকিব একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘আপনার পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। বিশেষত বীরেন্দ্র শেবাগের একটি মন্তব্য অনেকের নজরে এসেছে।‘ এর পরেই সাকিব সেই সাংবাদিককে থামিয়ে বললেন— ‘কে?’

সেদিনের ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্রিকেটমহলে সমালোচিত হন সাকিব। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার ও বিশ্ব অলরাউন্ডার কেন শেবাগকে চিনবেন না, সেই প্রশ্ন উঠেছে। আবার অনেকেই বলছেন, সাকিব হয়তো শেবাগের নামটি ঠিকমতো শুনতে পাননি, আবার শোনার জন্য প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়েছেন।

তবে শেবাগের সেই মন্তব্য প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে। তিনি বলেছিলেন— তুমি হেডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নও যে শর্ট বলে অনায়াসে পুল শট খেলে দেবে। তুমি স্রেফ বাংলাদেশের একজন ক্রিকেটার। তাই নিজের মান অনুযায়ী খেল।

সেদিনের সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘সমালোচকদের জবাব দেওয়ার জন্য কোনো ক্রিকেটার মাঠে খেলতে নামে না। তারা মাঠে নামে দলের অবদান রাখতে। সেটি করতে না পারলে আলোচনা তো হবেই। তাই আমার মতে, সমালোচনা কোনো খারাপ কাজ নয়।

এর আগে তামিমের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন সাকিব। সেই ঝামেলার কারণ হিসেবে তিনি দোষী সাব্যস্ত করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

শেবাগকে চেনেন না সাকিব!

আপডেট সময় ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪