সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

কংগ্রেসের সঙ্গ ছাড়ল কেজরিওয়ালের দল

ভারতের লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভাল ফল করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি।

রাজধানীর সাতটি আসনই দখল করেছে বিজেপি। আপ-কংগ্রেস জোট সেখানে শূন্য। শুধু দিল্লিতেই নয়, সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল। তিনটিই পাঞ্জাব থেকে।

আর এ কারণে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আপ। বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন।

সেখানে থেকেই বেরিয়ে নেতারা বলেন, ‘ইনডিয়া’ জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ।

বৈঠক শেষে মন্ত্রী গোপাল রাই ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনোরকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান। লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইনডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরীক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

কংগ্রেসের সঙ্গ ছাড়ল কেজরিওয়ালের দল

আপডেট সময় ১২:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪