ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ইসরাইলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইল লকহিড মার্টিন দ্বারা নির্মিত ২৫টি উন্নত এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য তিন বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এটি ২০২৮ সালে হাতে পাবে ইসরাইল।

মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে। আমরা কেবল আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা।

তিনি আরও বলেন, এই চুক্তির ফলে ইসরাইলের অস্ত্রবহরে এফ-৩৫-এর সংখ্যা দাঁড়াবে ৭৫টিতে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফকে (সেনাবাহিনী) বিমান সরবরাহ করা শুরু হবে ২০২৮ সালে। প্রতি বছর তিন থেকে পাঁচটি বিমান দেবে যুক্তরাষ্ট্র।

ইসরাইল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে, বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা স্টিলথ সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে, শত্রু অঞ্চলের কঠিন আঘাত হানতে পারে।

২০১৮ সালের মে মাসে ইসরাইলের সামরিক বাহিনী বলেছিল, তারা যুদ্ধে এফ-৩৫ বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ইসরাইলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৫৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪