ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

জামিন পেলেন না কেজরিওয়াল

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই চিকিৎসা সংক্রান্ত কারণে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাতে সাড়া দেয়নি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। তবে স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার ৭ দিনের অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল।

আবগারি নীতি সংক্রান্ত মামলায় কারাবন্দি আম আদমি পার্টির প্রধান। গত ২১ মার্চ তাকে গ্রেফতার করেছিল ইডি। তবে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য সুপ্রিম কোর্ট থেকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ১ জুন সেই জামিনের মেয়াদ শেষ হলে ২ জুন তিনি জেলে ফিরে যান। ওইদিনই তাকে ৫ জুন পর্যন্ত হেফাজতে থাকার নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট।

পরে আজ তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির ছিলেন কেজরিওয়াল। তাকে ১৯ জুন পর্যন্ত হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী বিবেক জৈন আদালতে জানান, তার ওজনের হেরফের দেখা দিয়েছে। শারীরিক সমস্যাজনিত কারণে জামিনের আবেদন খারিজ করলেও বিচারক জানিয়েছেন, শারীরিক সমস্যা থাকলে কেজরিওয়াল আলাদা করে সেই বিষয়ে আবেদন জমা দিতে পারেন। তখন তা বিবেচনা করে দেখা হবে। সূত্র: জিনিউজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের

জামিন পেলেন না কেজরিওয়াল

আপডেট সময় ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪