সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

বিশ্বকাপের আগে সাফাই গাইলেন বাবর

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে রোববার। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজ়মের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলেও মনে করেন বাবর আজম। কারণ প্রতি ম্যাচে স্ট্রাইক রেট ঠিক রেখে খেলা যায় না।

আনন্দবাজার সূত্র জানায়, বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে নিজের ব্যাট করার ধরন নিয়ে কথা বললেন বাবর আজম। তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠায় সেসবের জবাবও দিলেন তিনি, ‘প্রথম বল থেকে ছক্কা মারতে পারি না’।

বাবর বলেন, ‘ক্রিকেটে কখনো সন্তুষ্ট হওয়া যায় না। শুরুর দিকে আমার স্ট্রাইক রেট কম থাকত। পরে আমি বুঝতে পারি যে, স্ট্রাইক রেট বাড়াতে হবে। তাই আমি পরিশ্রম করছি। যেসব জায়গায় সমস্যা হতো তা ঠিক করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার স্ট্রাইক রেট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আপনি প্রতি ম্যাচে একই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবেন না। পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইক রেট বদলাতে হবে। কোনো ম্যাচে ১৫০ স্ট্রাইক রেট নিয়ে খেললে আবার পরের ম্যাচেও যে সেটা করা সম্ভব, তার কোনো নিশ্চয়তা নেই।’

ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা ব্যাটার বলা হয় বাবর আজমকে। তবে বড় বড় ছক্কা মারার জন্য সুনাম নেই তার। তাই বাবর স্বীকার করেন, শুরু থেকে বড় শট খেলার ক্ষমতা তার নেই। আমার খেলার ধরন আলাদা। ব্যাট করতে নেমে আমার কিছুটা সময় লাগে। সাইম আইয়ুব বা ফখর জামানের মতো প্রথম বল থেকে আমি ছক্কা মারতে পারি না। সেটাই আমার খেলার ধরন।

উল্লেখ্য, পাকিস্তানের প্রথম খেলা ৬ জুন। প্রতিপক্ষ আমেরিকা। ৯ জুন ভারতের বিপক্ষে খেলতে নামবেন বাবররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে

বিশ্বকাপের আগে সাফাই গাইলেন বাবর

আপডেট সময় ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪