ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা

ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে মালদ্বীপ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান বিকালে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

এ সময় তিনি ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ ও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএকে সমর্থন করার জন্য একটি তহবিল সংগ্রহের প্রচারণারও ঘোষণা করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইউএনআরডব্লিউএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ইসরাইল একটি প্রচারণা চালিয়েছে। সেখানে তারা গত ৭ অক্টোবরের হামলার সাথে এই সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করে। এতে সংস্থাটির অনেক পশ্চিমা দাতা দেশগুলোকে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। পরে একজন ফরাসি কর্মকর্তার নেতৃত্বে পরবর্তী তদন্তে দেখা গেছে যে ইসরাইল তার দাবির সমর্থনে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি। ফলে সংস্থাটিকে বেশিরভাগ দাতা ফের অর্থায়ন শুরু হয়েছে।

গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরাইলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। আট মাস ধরে যুদ্ধ চললেও এখনো এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইতোমধ্যে ইসরাইলি হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও যুদ্ধে ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে মালদ্বীপ

আপডেট সময় ০৯:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪