ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

চরফ্যাশনে নির্বাচনি প্রচারে শিশুদের ব্যবহার!

ভোলা চরফ্যাশনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যবহার করা হচ্ছে শিশুদের। নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনেক প্রার্থীই আবার তাদের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা ও চকলেট। এসব চকলেট ও খেলনায় আকৃষ্ট হয়ে শিশুরা ছুটছে নির্বাচনি প্রচার-প্রচারণায়।

সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান (বই) প্রতীক লিফলেট হাতে নিয়ে ক্যামেরার সামনে যাদের দাঁড়াতে দেখা গেছে, সবার হাতেই রয়েছে এ লিফলেট। এ তারা হৈ-হুল্লোড় করছে। শিশুরা প্রার্থীর পক্ষে স্লোগানও দিচ্ছে।

তবে নির্বাচনি প্রচার-প্রচারণায় শিশুদের অংগ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন আবদুল্লাহ আল নোমান (বই) প্রতীক প্রার্থী।

তিনি বলেছেন, স্বেচ্ছায় শিশুরা মনের আনন্দে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছে। অনেক শিশুই তাদের অভিভাবকের সঙ্গে এসেছে। লিফলেট হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো একাধিক শিশু বলেছে, আমরা ভোটের পোস্টার নিতে এসেছি। আমাদের সবাইকে ভোটের পোস্টার দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ এবং শিশুদের নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে নির্বাচনি আচরণবিধির আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

চরফ্যাশনে নির্বাচনি প্রচারে শিশুদের ব্যবহার!

আপডেট সময় ১২:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪