ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

কবরস্থানে মিলল ২১ লাখ টাকা!

চট্টগ্রামে নগরীর টেরিবাজারে দোকানের ক্যাশ থেকে চুরি হওয়া ২১ লাখ টাকা সাতকানিয়ার কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজাল নগর এলাকার একটি কবরস্থান থেকে ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মিরাজ উদ্দিন প্রকাশ হাসান নামে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মিরাজ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, ২৮ মে টেরিবাজারের কাপড় ব্যবসায়ী মনজুরুল আলমের দোকানের ক্যাশ থেকে ২১ লাখ ৭৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মালিক কোতোয়ালি থানায় মামলা করে। শনিবার ভোরে ওই দোকানের কর্মচারী মিরাজ হোসেনকে পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ করলে মিরাজ চুরির কথা স্বীকার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আফজাল নগর এলাকায় মসজিদের কবরস্থানের জঙ্গল থেকে পলিথিন মোড়ানো ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ওসি এসএম ওবায়দুল হক জানান, মিরাজ ওরফে হাসানকে ওই চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

কবরস্থানে মিলল ২১ লাখ টাকা!

আপডেট সময় ১২:০০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪