ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

১জুন পটুয়াখালীতে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

অপুষ্টিজনিত রাতকানা, অন্ধত্ব থেকে রক্ষাসহ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে পটুয়াখালী জেলায় ১,৮২৮ টি কেন্দ্রে ২ লক্ষ ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে স্বাস্থ্য বিভাগ।

১ জুন শনিার জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে জেলার ১ টি পৌরসভা ও ৮ টি উপজেলার ৭৩ টি ইউনিয়নের ২৩৭ টি ওয়ার্ডে ১,৮২৮ টি কেন্দ্রে ২ লক্ষ ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে স্বাস্থ্য বিভাগ। এ ক্যাম্পেইন বাস্তবায়নে উপজেলা ও জেলা সংশ্লিস্ট স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।

গত ৩০ মে বৃহষ্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল জানান, ১ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১৮২৮ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস কম বয়সী ২৮ হাজার শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাসের কম বয়সী ২ লক্ষ ৩২ হাজার শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইনে ২৩৪ জন স্বাস্থ্য সহকারী, ২২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২০৬ জন সিএইচসিপি কর্মী, ৩৫৪ জন এনজিও কর্মীসহ ৩৪৪৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।

উপজেলা পর্যায়ে সদর উপজেলায় ২৮৯ টি কেন্দ্রে ৪৬,১০০ জন শিশুকে, বাউফলে ৩৬১ টি কেন্দ্রে ৫০,০০০ জন শিশুকে, দশমিনায় ১৪৫ কেন্দ্রে ২১,৫০০ শিশুকে, দুমকিতে ১২১ টি কেন্দ্রে ১৩,৫০০ শিশুকে, গলাচিপায় ৪৩৩ টি কেন্দ্রে ৫০, ০০০ শিশুকে, কলাপাড়ায় ২৮৯ টি কেন্দ্রে ৪৪,৫০০ শিশুকে ও মির্জাগঞ্জ উপজেলায় ১৪৫ টু কেন্দ্রে ২২,৭০০ শিশুকে এবং পটুয়াখালী পৌরসভায় ৪৫ টি কেন্দ্রে ১১,২০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট রয়েছে বলে সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান জানিয়েছেন।

তিনি ১ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দিবস সফল বাস্তবায়নে মিডিয়া কর্মীদেরসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

১জুন পটুয়াখালীতে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

আপডেট সময় ১০:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪